সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০২ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৩২৭ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

ডিএসইতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে। অপরদিকে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৮ খাতের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ১৫.২০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সিমেন্ট খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ১১.৯০ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা ১০.৩০ শতাংশ।

এছাড়া, তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৮.৭০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৪.৮০ শতাংশ, জ্বালানি খাতে ২.৫০ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, বস্ত্র খাতে ১ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ০.৪০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৩০ শতাংশ, বিবিধ খাতে ০.৩০ শতাংশ মুনাফা পেয়েছেন।

অপরদিকে, ৮ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন। খাতগুলো হলো- পাট খাতে ৩.৮০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৩.৩০ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৩০ শতাংশ, ট্যানারী খাতে ১.৯০ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৫০ শতাংশ, প্রকৌশল খাতে ১ শতাংশ, ব্যাংক খাতে ০.৭০ শতাংশ, টেলিকম খাতে ০.৫০ শতাংশ।

এদিকে, শুধুমাত্র খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর অপরিবর্তিত ছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box
×

Posted ০১:০৫ অপরাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com