মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৫৫ বার পঠিত

Default Image

বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সাধারণ সিরামিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ১৫.১০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা গুণেছেন পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৭ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা গুণেছেন ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ৫.৮০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা টেলিকমিউনিকেশন খাতে ৩.৫০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩ শতাংশ, পাট খাতে ২ শতাংশ, বিবিধ খাতে ১.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.১০ শতাংশ, মিউচুয়াল খাতে ০.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৩০ শতাংশ মুনাফা পেয়েছেন।

Facebook Comments Box
×

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com