সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে শতভাগ খাতে

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৪ জুন ২০২২   প্রিন্ট   ২৬০ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে শতভাগ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে শতভাগ বা সব খাতে। অর্থাৎ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে সার্বিক বাজারে উত্থান থাকায় এর ইতিবাচক প্রভাব পড়েছে রিটার্নেও। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে ৯.৪ শতাংশ দর বেড়েছে। পাট খাতে ৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বীমা খাতে ৮.৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৮.১ শতাংশ, সিরামিকস ও সেবা খাতে ৭.৮ শতাংশ, বস্ত্র খাতে ৬.৩ শতাংশ, ভ্রমণ খাতে ৫.৩ শতাংশ, আর্থিক খাতে ৫.১ শতাংশ, খাদ্য খাতে ৩.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৫ শতাংশ, ট্যানারি খাতে ২.৮ শতাংশ, ব্যাংক খাতে ২.৬ শতাংশ, ফার্মা খাতে ২.৪ শতাংশ, কাগজ খাতে ২.৩ শতাংশ, প্রকৌশল খাতে ২.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৯ শতাংশ, সিমেন্ট ও বিবিধ খাতে ১.৬ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৩:১১ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com