সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০২ জুলাই ২০২২   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। আর দর কমেছে মাত্র ৪ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এই খাতে ৬.২ শতাংশ দর বেড়েছে। ব্যাংক খাতে ৩.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাট খাতে ৩.১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ২.৬ শতাংশ, প্রকৌশল খাতে ২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ, আর্থিক খাতে ১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৮ শতাংশ, আইটি ও ফার্মা দশমিক ৬ শতাংশ, খাদ্য ও সিরামিকস খাতে দশমিক ৫ শতাংশ, সিমেন্ট ও জীবন বিমা খাতে দশমিক ৪ শতাংশ ও সাধারণ বিমা খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

এছাড়া দর কমেছে ৪ খাতে। খাতগুলো হচ্ছে- বিবিধ, টেলিকম, ট্যানারি ও সেবা-আবাসন খাত।

 

Facebook Comments Box
×

Posted ০৫:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com