Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

শনিবার, ২৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ১০ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে ১৪.৭ শতাংশ দর বেড়েছে। এরপরে পাট খাতে ৬.৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.৩ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৪.২ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৩.২ শতাংশ, জীবন বিমা খাতে ২.৪ শতাংশ, বিবিধ, ফার্মা, বস্ত্র, সিরামিক খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
অন্যদিকে দর কমেছে বাকী ১০ খাতে। এর মধ্যে রয়েছে ট্যানারি, সিমেন্ট, জ্বালানি-বিদ্যুৎ, ব্যাংক, ট্রাভেল, খাদ্য, টেলিকমিউনিকেশন, প্রকৌশল, আর্থিক সেবা-আবাসন খাত।

Facebook Comments Box

Posted ০৫:২০ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com