Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৩৫ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৩ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা খাতে। এই খাতে ১০.৩ শতাংশ দর বেড়েছে। প্রকৌশল খাতে ৮.৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর আইটি খাতে ৭.২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ৫.৮ শতাংশ, খাদ্য খাতে ৫.৪ শতাংশ, বিবিধ খাতে ৩.৯ শতাংশ, বস্ত্র খাতে ৩.৫ শতাংশ, জীবন বিমা খাতে ৩.১ শতাংশ, আর্থিক খাতে ২.৬ শতাংশ, কাগজ খাতে ২.৪ শতাংশ, ব্যাংক খাতে ২.১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৯ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৭ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৫ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৪ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে মাত্র ৩ খাতে। খাতগুলো হচ্ছে- পাট, জ্বালানি-বিদ্যুৎ ও মিউচ্যুয়াল ফান্ড খাত।

Facebook Comments Box

Posted ১২:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com