নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৩৮৮ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। অন্যদিকে দর কমেছে ৫ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে খাদ্য খাতে। এই খাতে ৯.১ শতাংশ দর বেড়েছে। সাধারণ বিমা খাতে ৮.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিরামিক খাতে ৮.২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৪.৬ শতাংশ, ব্যাংক ও পাট খাতে ৩.৬ শতাংশ, জালানি খাতে ৩.১ শতাংশ, বস্ত্র খাতে ২.১ শতাংশ, প্রকৌশল খাতে ১.৭ শতাংশ, জীবন বিমা খাতে ১.৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ ও ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ ও সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ দর বেড়েছে। এছাড়া দর কমার তালিকায় রয়েছে ফার্মা, কাগজ, টেলিকমিউনিকেশন, সেবা ও আইটি খাত।
Posted ০৩:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com