নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ৪২৩ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৯২ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৪ কোটি ৭১ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৪ লাখ টাকা।
নর্গার্ণ জুট লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬.০৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৯ লাখ ১৭ হাজার হাজার টাকা।
সোনালী আঁশ ১৪.২৭ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এমবি ফার্মা, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, ওয়াটা কেমিক্যাল, অ্যাপেক্স ফুডস, নাহি অ্যালুমিনিয়াম ও রহিম টেক্সটাইল মিলস লিমিটেড।
Posted ০১:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন