নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০১ অক্টোবর ২০২২ প্রিন্ট ২৭৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.১২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ১৫ হাজার টাকা।
ইন্টারন্যাশনাল লিজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার টাকা।
বিআইএফসি ৯.২৪ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, বারাকা পতেঙ্গা পাওয়ার, জিবিবি পাওয়ার, এনার্জি প্যাক পাওয়ার, ওরিয়ন ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা ও শাহজিবাজার পাওয়ার লিমিটেড।
Posted ০৩:৪০ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com