নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ নভেম্বর ২০২২ প্রিন্ট ৩৮১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৩-১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং অবস্থান করছে। গত সপ্তাহে কোম্পানিটির সবচেয়ে বেশি দর কমা কারণে আনোয়ার গ্যালভানাইজিং অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে আনোয়ার গ্যালভানাইজিংয়ের উদ্বোধনী দর ছিল ৪২৬ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৩১ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৯৪ টাকা ৯০ পয়সা বা ৪৫.৬৭ শতাংশ। এর মাধ্যমে আনোয়ার গ্যালভানাইজিং ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের ২৮.৩১ শতাংশ, ওরিয়ন ফার্মার ২৫.৭০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ২৩.০২ শতাংশ, জেএমআই হসপিটালের ২২.৩৪ শতাংশ, জেমিনি সী ফুডের ২১.৭২ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১৭.৪০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৭ শতাংশ, নাভানা ফার্মার ১৩.৯৭ শতাংশ এবং সিনোবাংলার ১৩.৭২ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন