নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২১ মে ২০২২ প্রিন্ট ২৮৯ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৬-১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার বা লূজার তালিকার শীর্ষে অবস্থান করছে আরডি ফুড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে আরডি ফুডের দর ছিল ৬১ টাকা ২০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫০ টাকায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১২ টাকা ১০ পয়সা বা ১৮.৩০ শতাংশ। এর মাধ্যমে আরডি ফুড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মুলেশনের ১৭.৫৩ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ১৭.৩৩ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৬.২৯ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ১৬.২৬ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ১৫.৫৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১৫.৩২ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ১৫.৩১ শতাংশ, ইসলামি ইন্সুরেন্সের ১৪.৮১ শতাংশ এবং ইস্টার্ন ইন্সুরেন্সের ১৪.৭৯ শতাংশ দর কমেছে।
Posted ০২:২৪ অপরাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com