রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীমা খাত

বিবিএনিউজ.নেট

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৮৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীমা খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীমা খাতের কোম্পানিগুলো। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে বীমা খাতের কোম্পানিগুলোর ৩২১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার বা মোট লেনদেনের ১৮ শতাংশ হয়েছে। আর আগের সপ্তাহে এই খাতের কোম্পানিগুলোর ২০৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকার বা মোট লেনদেনের ১২ শতাংশ হয়েছিল। আগের সপ্তাহে তৃতীয় স্থানে থাকা বীমা খাত বিদায়ী সপ্তাহে লেনদেনের প্রথম স্থানে উঠে আসে।

সপ্তাহেজুড়ে লেনদেনে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যায় প্রকৌশল খাত। এই খাতের কোম্পানিগুলোর মোট লেনদেনের ১৬ শতাংশ বা ২৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এই খাতের কোম্পানিগুলোর ৩৮৭ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা বা মোট লেনদেনের ২১ শতাংশ হয়েছিল।

আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাত বিদায়ী সপ্তাহে তৃতীয় স্থানে নেমে গেছে। সপ্তাহজুড়ে এই খাতের কোম্পানিগুলোর মোট লেনদেনের ২৪৩ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা বা ১৪ শতাংশ হয়েছে। আগের সপ্তাহে এই খাতের কোম্পানিগুলোর মোট লেনদেনের ১৮ শতাংশ বা ৩২১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকার হয়েছে।

অন্য খাতের মধ্যে ব্যাংক খাতে ১৪৬ কোটি ৬ লাখ বা ৮ শতাংশ, বিদ্যুৎ খাতে ১২৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বা ৭ শতাংশ, বস্ত্র খাতে ১৩২ কোটি ৭১ লাখ বা ৭ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ১২০ কোটি ৭২ লাখ টাকা বা ৭ শতাংশ, ট্যানারি খাতে ৮৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা বা ৫ শতাংশ, খাদ্য খাতে ৫০ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা বা ৩ শতাংশ, সিরামিক খাতে ৫৩ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা বা ৩ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতে ৫০ কোটি ১১ লাখ টাকা বা ৩ শতাংশ, বিবিধ খাতে ৫৯ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা বা ৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫৩ কোটি ৯৫ লাখ টাকা বা ৩ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ২৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা বা ১ শতাংশ, সিমেন্ট খাতে ৯ কোটি ২৩ লাখ টাকা বা ১ শতাংশ, ভ্রমণ খাতে ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া সেবা খাতে ৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার, পেপার খাতে ৪ কোটি ১৭ লাখ টাকার এবং পাট খাতের কোম্পানিগুলোর ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×
বিষয় :

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com