|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

শনিবার, ১০ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৫৮ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১৭ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ২৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলের ১৯ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৩ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা , আইপিডিসি’র ১১ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা , মালেক স্পিনিংয়ের ১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা , ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা , অ্যাপেক্স ফুডসের ১০ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা , সোনালী আঁশের ১০ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা এবং এনভয় টেক্সটাইলের ১০ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৪ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com