|

Advertisement
×
তিন মাসে ৩৪ কোম্পানির গ্রস প্রিমিয়াম বেড়েছে ৩৪৬ কোটি টাকা

লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি

রবিবার, ১১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২৮ বার পঠিত

লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশের জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৪টির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৬১ কোটি ৮৬ লাখ টাকা। এ সময়ে প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ৮১৬ কোটি ১৯ লাখ টাকা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে নির্ধারিত সময়ে জমা দেওয়া কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

আইডিআরএর তথ্য অনুযায়ী, মোট প্রিমিয়াম ও প্রথম বছরের প্রিমিয়াম-উভয় সূচকেই শীর্ষে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। মেটলাইফ বাংলাদেশের গ্রস প্রিমিয়াম আয় ৯৮৭ কোটি ৮৪ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ৫৭৪ কোটি ৫৯ লাখ টাকা। দুই কোম্পানির সম্মিলিত প্রিমিয়াম ১ হাজার ৫৬২ কোটি ৪৩ লাখ টাকা, যা তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট প্রিমিয়ামের প্রায় ৪৮ শতাংশ।

মোট প্রিমিয়াম সংগ্রহে তৃতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির প্রিমিয়াম আয় ২৬১ কোটি ৪৯ লাখ টাকা। ২৫৮ কোটি ২৪ লাখ টাকা নিয়ে চতুর্থ অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং ২১৭ কোটি ৭৭ লাখ টাকা নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের ৩৬টি জীবন বীমা কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ছিল ২ হাজার ৯১৫ কোটি ৬০ লাখ, প্রথম বর্ষ প্রিমিয়াম ছিল ৬৪৭ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে উভয় সূচকেই প্রিমিয়াম আয় বেড়েছে। তিন মাসে ৩৪ কোম্পানির গ্রস প্রিমিয়াম বেড়েছে ৩৪৬ কোটি টাকা। প্রথম বর্ষ বেড়েছে ১৬৯ কোটি। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে গ্রস প্রিমিয়াম প্রায় ১১.৯ শতাংশ এবং প্রথম বছরের প্রিমিয়াম প্রায় ২৬ শতাংশ বেড়েছে।

 

কয়েকটি কোম্পানিতে কেন্দ্রীভূত প্রিমিয়াম আয়:

প্রিমিয়ামের পরিসংখ্যানে দেখা যায়, শীর্ষ পাঁচ কোম্পানি-মেটলাইফ, ন্যাশনাল লাইফ, ডেল্টা লাইফ, গার্ডিয়ান লাইফ ও সোনালী লাইফ-মোট ২ হাজার ২৯৯ কোটি ৯৩ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। এটি তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মোট প্রিমিয়ামের প্রায় ৭০ দশমিক ৫ শতাংশ।

অর্থাৎ, জীবন বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়ের বড় অংশ এসেছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান থেকে। অন্যদিকে বেশ কয়েকটি কোম্পানির প্রিমিয়াম আয় তুলনামূলকভাবে কম।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশের ৩৪টি জীবন বীমা কোম্পানির মোট গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩ হাজার ২৬১ কোটি ৮৬ লাখ টাকা। এ সময়ে প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ৮১৬ কোটি ১৯ লাখ টাকা। আইডিআরএর তথ্যানুয়ী দ্বিতীয় প্রান্তিকে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ১৭ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে প্রথম বছরের প্রিমিয়াম ৯ কোটি ৪৯ লাখ টাকা। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৫৯ কোটি ৮৫ লাখ টাকা, যার মধ্যে প্রথম বছরের প্রিমিয়াম ৩১ কোটি ১৭ লাখ টাকা।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মোট প্রিমিয়াম আয় ১৭ কোটি ২০ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৩ কোটি ২৮ লাখ টাকা। বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ২ লাখ টাকা। কোম্পানিটির প্রথম বছরের প্রিমিয়াম শূন্য।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ২৫ কোটি ৬৩ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ১৩ কোটি ৫৩ লাখ টাকা। বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৭ কোটি ৫ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৩ কোটি ৮৮ লাখ টাকা।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ২০ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে প্রথম বছরের প্রিমিয়াম ৩ কোটি ৬৪ লাখ টাকা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ২৬১ কোটি ৪৯ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৫৯ কোটি ৮৪ লাখ টাকা।

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ১ কোটি ১৩ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ৩৬ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৬৪ কোটি ৪১ লাখ টাকা, যার মধ্যে প্রথম বছরের প্রিমিয়াম ১৩ কোটি ৯১ লাখ টাকা।

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৩ কোটি ১৮ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ১ কোটি ৫৪ লাখ টাকা। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ২৫৮ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানিটির প্রথম বছরের প্রিমিয়াম ৪৯ কোটি ৬৯ লাখ টাকা।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ১ কোটি ৮৬ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ১ কোটি ৩০ লাখ টাকা। যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৪ কোটি ৪৩ লাখ টাকা, যার মধ্যে প্রথম বছরের প্রিমিয়াম ১ কোটি ৯৪ লাখ টাকা।

জীবন বীমা করপোরেশনের মোট প্রিমিয়াম আয় ১৮৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ২০ কোটি ৬৮ লাখ টাকা। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশের মোট প্রিমিয়াম ৫ কোটি ৪০ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ২ কোটি ১৩ লাখ টাকা।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৪৫ কোটি ৯৬ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ৯ কোটি ৬৯ লাখ টাকা। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ১২ কোটি ৩৬ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৪ কোটি ৬৮ লাখ টাকা।

মেটলাইফ বাংলাদেশের মোট প্রিমিয়াম আয় ৯৮৭ কোটি ৮৪ লাখ টাকা, যা তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ। কোম্পানিটির প্রথম বছরের প্রিমিয়াম ১৮১ কোটি ১৯ লাখ টাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৫৭৪ কোটি ৫৯ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ১৬৭ কোটি ২৯ লাখ টাকা নিয়ে কোম্পানিটি এ সূচকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৭ কোটি ৩৩ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৪ কোটি ৬৬ লাখ টাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৩ কোটি ২ লাখ টাকা, যার মধ্যে প্রথম বছরের প্রিমিয়াম ১ কোটি ৮৩ লাখ টাকা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৯০ কোটি ৯ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ৩৮ কোটি টাকা। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ১৮৬ কোটি ২৯ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৪৫ কোটি ৪৫ লাখ টাকা।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৮১ কোটি ২৪ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ২৭ কোটি ৮০ লাখ টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৫ কোটি ১৮ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ১ কোটি ৭৭ লাখ টাকা।
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৭ কোটি ৭৪ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ৯৮ লাখ টাকা। রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৩৪ কোটি ৫২ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ১০ কোটি ৩৯ লাখ টাকা।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ৪১ কোটি ৬ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ৭ কোটি ৯৭ লাখ টাকা। শান্তা লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৫ কোটি ১৬ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৫৮ লাখ টাকা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ২১৭ কোটি ৭৭ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ৮৪ কোটি ৫০ লাখ টাকা । সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ১ কোটি ৪১ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৪৫ লাখ টাকা।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম আয় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। প্রথম বছরের প্রিমিয়াম ৭ কোটি ৩০ লাখ টাকা। আর জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট প্রিমিয়াম ৯ কোটি ৪২ লাখ টাকা এবং প্রথম বছরের প্রিমিয়াম ৫ কোটি ২৬ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ০৮:২০ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com