Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৬৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১২ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ৪৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮০ কোটি ৮৫ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৩৯ কোটি ৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রীড কোম্পানি, স্কয়ার ফার্মা ও সিটি ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০২:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com