|

Advertisement
×

সিএপিএমের তিন ফান্ডের সম্পদমূল্য ঘোষণা

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৯০০ বার পঠিত

সিএপিএমের তিন ফান্ডের সম্পদমূল্য ঘোষণা

সিএপিএম কোম্পানি লিমিটেড তাদের ব্যবস্থাপনায় পরিচালিত তিন ফান্ডের সম্পদমূল্য প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১: সব সম্পদ ও দায় বিবেচনা করে ২৮ মার্চ, ২০১৯ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ৫৪ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৫২৩ টাকা ৪২ পয়সা এবং বাজারমূল্যে ৫১ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৮৯২ টাকা ৪৪ পয়সা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ১০ টাকা ৮৭ পয়সা এবং বাজারমূল্যে ১০ টাকা ৩৪ পয়সা।

সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড: সব সম্পদ ও দায় বিবেচনা করে ২৮ মার্চ, ২০১৯ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্য ৭৪ কোটি ১১ লাখ ৮২ হাজার ৫০১ টাকা ৬৪ পয়সা এবং বাজারমূল্যে ৭২ কোটি আট লাখ ৮০ হাজার ৮১ টাকা ৯১ পয়সা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা ৯ পয়সা এবং বাজারমূল্যে ১০ টাকা ৭৮ পয়সা।

সিএপিএম ইউনিট ফান্ড: সব সম্পদ ও দায় বিবেচনা করে ২৮ মার্চ ২০১৯ কার্যদিবস শেষে ফান্ডটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে সাত কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৪৬৯ টাকা ০৮ পয়সা এবং বাজারমূল্যে সাত কোটি ৫৩ লাখ চার হাজার ৩০০ টাকা ৪০ পয়সা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১৮ টাকা ২২ পয়সা এবং বাজারমূল্যে ১১৭ টাকা সাত পয়সা। পুনর্ধার্যকৃত ইউনিটপ্রতি ক্রয় ও পুনঃক্রয়মূল্য হচ্ছে যথাক্রমে ১১৭ টাকা সাত পয়সা ও ১১৫ টাকা ৫৭ পয়সা। রোববার থেকে পরবর্তী নিট সম্পদমূল্য ঘোষণার আগ পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com