রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিকিউরিটিজ আইন লংঘন করায় জেএমআই হসপিটালের আইপিও বাতিল

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৪৯ বার পঠিত

সিকিউরিটিজ আইন লংঘন করায় জেএমআই হসপিটালের আইপিও বাতিল

সিকিউরিটিজ আইন লংঘন এবং কোম্পানির আর্থিক তথ্য সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের আইপিও বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জেএমআই গ্রুপের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেক্চারিং লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করার জন্য বিএসইসিতে আবেদন করেছিল। এই পদ্ধতির অংশ হিসেবে গত বছরের ২০ অক্টোবর কোম্পানিটি এক রোড শো করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য নিলাম (ইরফফরহম) এর জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার পর সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার জন্য নতুন করে আবেদন করতে হতো। বিএসইসি নিলামের আবেদনটি-ই বাতিল করে দিয়েছে। কোম্পানিটিকে পুনরায় প্রয়োজনীয় সব কাগজ-পত্রসহ আবেদন করতে হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box
×

Posted ০৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com