বিবিএনিউজ.নেট
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৫০৩ বার পঠিত
রাজধানীর গুলশানের সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘হোয়াইট ক্যানারি’ ক্যাফের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার এ শাখা উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, শান্তা মাল্টিভার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইশা খন্দকার, আইএফসি কনসালটেন্ট সিহান নাসের ভুঁইয়া, শান্তা হোল্ডিংসের চিফ ফাইনান্সিয়াল অফিসার আনিসুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।
দ্যা হোয়াইট ক্যানারি ক্যাফে একটি অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের ‘কফি এন্ড ব্রাঞ্চ’ শপ। এটি সুস্বাদু ও মানসম্পন্ন খাবার এবং কফির জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্বেল স্ল্যাব ক্রিমারির সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে মার্বেল স্ল্যাব ক্রিমারি এবং হোয়াইট ক্যানারি ক্যাফের ব্যবসা পরিচালনা করছে শান্তা মাল্টিভার্স লিমিটেড।
এদিকে সিটি ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত রেস্তোরাঁটিতে ১৫ শতাংশ মূল্য ছাড়ের পাশাপাশি সার্ভিস চার্জমুক্ত সেবা পাবেন। রেস্তোরাঁটির অন্য শাখাগুলোতে সিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ১৫ শতাংশ মূল্য ছাড় পাওয়া যাবে। উদ্বোধন শেষে প্রথম ১০০ গ্রাহকদের মার্বেল স্ল্যাব ক্রিমারির পণ্যে ৫০ শতাংশ ছাড়ের কুপন প্রদান করা হয়।
Posted ১২:১১ অপরাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com