Ad
x

সিটি ব্যাংক-বিকাশের মধ্যে চুক্তি

রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৬৮৯ বার পঠিত

সিটি ব্যাংক-বিকাশের মধ্যে চুক্তি

সিটি ব্যাংক ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ চুক্তির ভিত্তিতে বিকাশ তাদের দেশব্যাপী ছড়িয়ে থাকা পরিবেশকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে ‘পেমেন্ট সেটেলমেন্ট’ সেবা দিতে সক্ষম হবে।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, বিকাশের হেড অব ট্রেজারি আদনান মেহেদিসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৪:০২ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com