নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ মে ২০২২ প্রিন্ট ২৩৫ বার পঠিত
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ পয়সা।
এদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৯৮ পয়সা।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com