|

Advertisement
×

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সোমবার, ২৭ জুলাই ২০২৬   প্রিন্ট   ৩ বার পঠিত

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৯ টির, দর কমেছে ৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। ডিএসইতে ৮৭২ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯১ কোটি ৪৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৪ পয়েন্টে। সিএসইতে ২৩২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫ টির দর বেড়েছে, কমেছে ৬২ টির এবং ২৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com