|

Advertisement
×

সূচক বাড়লেও কমেছে লেনদেন

মঙ্গলবার, ০৮ জুন ২০২১   প্রিন্ট   ৪১৯ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজারে আগের দুই কার্যদিবস পতনের পর আজও পতন দিয়ে শুরু হয় লেনদেন। তবে শেষ পর্যন্ত উত্থানে শেষ হয়েছে বাজার। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমার উপর ভর করে বাজার কিছুটা ভালো অবস্থানে পৌঁছেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিসএই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে কিছুটা কমলেও দুই হাজার টাকার ঘরেই হয়েছে টাকার অঙ্কে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৩.১৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৯০.৫৪ পয়েন্টে এবং ২ হাজার ১৯৫.৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন ২ হাজার ৬৫ কোটি ২৭ লাখ টাকা টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮ কোটি ১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির বা ৪৯.০৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৫টির বা ৩৯.২৯ শতাংশের এবং ৪৩টির বা ১১.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩১.১৮ পয়েন্টে।

সিএসইতে আজ ৩০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১১১টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com