|

Advertisement
×

সূচক বাড়লেও কমেছে লেনদেন

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১   প্রিন্ট   ৭৫৭ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সোমবারের রেকর্ড ভেঙে মঙ্গলবার (১৭ আগস্ট) আরো উপরে উঠেছে পুঁজিবাজার।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমলেও আড়াই হাজার কোটির ওপরে রয়েছে।

ডিএসইতে আজ ২ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮০ কোটি ৪৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৭৮৭.১৬ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চালুর পর থেকে আজকেই সর্বোচ্চ অবস্থান। এর চেয়ে বেশি অবস্থানে আর কখনো উঠেনি সূচকটি। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৬৯.০৩ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৪২২.১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯২টির বা ৫৩.৩৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৪টির বা ৪৬.৫২ শতাংশের এবং ৮টির বা ২.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৮.২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৭৬৮.৩৪ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com