|

Advertisement
×

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সোমবার, ০১ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

মার্চের প্রথম কার্যদিসে সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন প্রতিটি সূচক ছিল ঊর্ধ্বমুখী। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬.৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.৫৬ পয়েন্ট এবং সিডিএসইটি ৫.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৯.০৭ পয়েন্টে, ২০৬৯.৩৯ পয়েন্টে এবং ১১৫৪.৪১ পয়েন্টে।

ডিএসই ৬১৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪২ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৬.৬৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৫টির বা ২৯.৮৩ শতাংশের এবং ১১৮টির বা ৩৩.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮৭.০২ পয়েন্টে। সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ৫৭টির আর ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২৭ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com