|

Advertisement
×

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১   প্রিন্ট   ৩৭১ বার পঠিত

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

 

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুন) সামান্য উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন প্রতিটি সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ  লেনদেন আবার দুই হাজার কোটি টাকার নিচে নেমে গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২.৭৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯০.৯৩ পয়েন্টে এবং ২ হাজার ১৯৭.০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ২৬২ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৭টির বা ২৮.৭৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৭টির বা ৬৩.৭১ শতাংশের এবং ২৮টির বা ৭.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৭০.৬১ পয়েন্টে।

সিএসইতে আজ ৩০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দর বেড়েছে, কমেছে ১৯২টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com