সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সেরা করদাতার পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

বিবিএনিউজ.নেট

রবিবার, ১৭ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৬৫ বার পঠিত

সেরা করদাতার পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকিং খাতে ২০১৮-১৯ করবর্ষে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপির নিকট থেকে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বৃহস্পতিবার হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ এফসিএসসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com