Ad
x

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রবিবার, ২০ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬০৫ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এ ব্যাংকটি জানায়, নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠান থেকে নতুন দুই উপশাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকায় খিলক্ষেতের নিকুঞ্জের ডিএসই টাওয়ার এবং শেরপুরের নকলা পৌরসভায় নকলা উপশাখা দুটির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক,

কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:১৬ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com