Ad
x

স্কয়ারের চার পরিচালক কিনলেন ১২ লাখ শেয়ার

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫১৭ বার পঠিত

স্কয়ারের চার পরিচালক কিনলেন ১২ লাখ শেয়ার

পূর্বঘোষণা অনুযায়ী শেয়ারবাজার থেকে ১২ লাখ শেয়ার কিনেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চার পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারের অব্যাহত দরপতনের মধ্যে গত জানুয়ারিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও পরিচালক অঞ্জন চৌধুরী ৩ লাখ করে ১২ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, স্যামুয়েল এহ চৌধুরী এবং তপন চৌধুরী ২৩ ফেব্রুয়ারির মধ্যে ৩ লাখ করে ৬ লাখ শেয়ার কেনেন। এই দুই পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে এসব শেয়ার কেনেন।

বাকি দুই পরিচালক রত্ন পাত্র এবং অঞ্জন চৌধুরীও তাদের ঘোষণা অনুযায়ী শেয়ার কিনেছেন বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, বাজার মূল্যে এই দুই পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ৩ লাখ করে ৬ লাখ শেয়ার কিনেছেন।

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com