|

Advertisement
×

স্টার অ্যাডহেসিভের কিউআইও অনুমোদন

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৪৫ বার পঠিত

স্টার অ্যাডহেসিভের কিউআইও অনুমোদন

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য স্বল্পমূলধনী কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভায় স্টার অ্যাডহেসিভকে কিউআইও’র মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। উত্তোলিত অর্থ কারখানা সংস্কার, মূলধন বৃদ্ধি, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে খরচ করবে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫ পয়সা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৬ পয়সা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com