নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯২৬ বারে ৮ লাখ ৬ হাজার ১৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩৯১ বারে ১ লাখ ২৭ হাজার ৪৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৪৪৮ বারে ২ লাখ ৫২ হাজার ৯৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইসলামী ব্যাংকের ৯.৭৩ শতাংশ, নাভানা সিএনজির ৯.৫৭ শতাংশ, আগ্রণী ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮.৮৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮.৫৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৯২ শতাংশ ও এসকে ট্রিমসের ৭.৪১ শতাংশ দর বেড়েছে।
Posted ০৭:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন