বিবিএনিউজ.নেট
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৬৩১ বার পঠিত
সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি অশোক কুমার সাহা। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম অঞ্চলের দুবারের সর্বোচ্চ করদাতা, সিআইপি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মৃত ননী গোপাল সাহার সন্তান।
চট্টগ্রামের খ্যাতনামা এ ব্যবসায়ী সাহা এনজিএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনজি সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, এনজিএস ফুড প্রডাক্টস লিমিটেড ও উত্তম অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একে সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডেরও চেয়ারম্যান।
তিনি চট্টগ্রামের ঘাটফরহাদবেগস্থ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং কানেকটিকাটের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স সম্পন্ন করেন। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত তিনি।
Posted ০২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com