Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

রবিবার, ১৬ মে ২০২১   প্রিন্ট   ৭০২ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৮ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- এবি ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ মে এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এবি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৫ পয়সা ছিল।

অন্যদিকে, আলোচিত বছরে এককভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২১ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ২৬ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১০ জুন, বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদেনর জন্য আগামী ২২ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com