Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

বৃহস্পতিবার, ০৫ মে ২০২২   প্রিন্ট   ৪২৭ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

ডিভিডেন্ড রেকর্ড ডেটের আগে আগামী ৮ মে থেকে স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- প্রগতী ইন্স্যুরেন্স এবং ইসলামিক ব্যাংক লিমিটেড। এর মধ্যে আগামী ৯ মে পর্যন্ত প্রগতী ইন্স্যুরেন্স এবং ১০ মে পর্যন্ত আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১০ মে প্রগতী ইন্স্যুরেন্স এবং ১১ মে আইসিবি ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিমা খাতের কোম্পানি প্রগতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৬ জুন বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে ২০২২।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ০৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ৫৩ টাকা ৫১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ৯ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ৮ টাকা ৫৩ পয়সা।

এদিকে, ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর লোকসান ছিল ২৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৮ টাকা ১৩ পয়সা। গত বছর ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৭ টাকা ৫৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আাগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com