বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে ইস্টার্ন ব্যাংক

রবিবার, ০২ মে ২০২১   প্রিন্ট   ৪২৬ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ইস্টার্ন ব্যাংক

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল এবং ৪ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৫ মে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘাষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ এবং সাড়ে ১৭ শতাংশ বোনাস।

ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ মে, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৯৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকের শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ২০০ কোটি ৮১১ কোটি ৮০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৮৪ কোটি ৪৮ লাখ টাকা। এ কোম্পানির ৪১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৫৪৮টি শেয়ারের মধ্যে ৩০.১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪৫.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৬১ শতাংশ বিদেশি এবং ২৩.৯৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com