Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

বুধবার, ২০ জুলাই ২০২২   প্রিন্ট   ২৩৫ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৪ জুলাই স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ জুলাই স্থগিত থাকবে এসব কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে পাবেন।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ১০ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৬ সেপ্টম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

 

Facebook Comments Box

Posted ০১:০৭ অপরাহ্ণ | বুধবার, ২০ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com