|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৪৩০ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২০ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ কোম্পানি । রেকর্ড ডেটের কারণে আগামী ২১ সেপ্টেম্বর এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো : ইবনে সিনা, ইস্টার্ন হাউজিং এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

ইস্টার্ন হাউজিং : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা (ডাইলুটেড)।

আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ৮৮ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮০ টাকা ০৮ পয়সা।

আগামী ১৮ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইবনে সিনা : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা।

আগের বছর সমন্বিত ইপিএস ল ১৯ টাকা ৩৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ২২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে অগ্রণী ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি আলোচ্য বছরে ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ স্টক।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com