বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বুধবার, ২৮ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২৯১ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে গতকাল বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ (Helen LaFave) এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের নিরাপত্তা ও কৃষি খাতে সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তাসহ চলমান পুলিশ সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, আমেরিকান দূতাবাসসহ দূতাবাস পাড়ার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দীর্ঘমেয়াদি জনকল্যাণের অংশ হিসেবে পুলিশসহ গোয়েন্দা সংস্থাসমূহের সংস্কার জরুরি। চার্জ দ্যা অ্যাফেয়ার্স আনসারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় যে দাবি মেনে নেয়া দুরূহ। তবে সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, ৩ বছর পরপর আনসাররা যে ৬ মাসের জন্য বিশ্রামে যেত, আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি। এর ফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না এবং ঐ সময়েও তারা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। উপদেষ্টা চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেন। তিনি এসময় কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণের চাহিদার কথা জানান। চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের ৯টি সরকারি দপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। তারা এক্ষেত্রে উপকরণ সরবরাহসহ সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানান।

আমেরিকান দূতাবাসের নিরাপত্তার স্বার্থে রেডি ফ্রিকোয়েন্সিতে প্রবেশগম্যতার বিষয়টি চার্জ দ্যা অ্যাফেয়ার্স ঐবষবহ খধঋধাব উপদেষ্টার নিকট তুলে ধরেন। উপদেষ্টা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। চার্জ দ্যা অ্যাফেয়ার্স এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ০৭:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com