|

Advertisement
×

১৫ টাকায় লেনদেন শুরু ক্রিস্টাল ইন্স্যুরেন্সের

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৪ বার পঠিত

১৫ টাকায় লেনদেন শুরু ক্রিস্টাল ইন্স্যুরেন্সের

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ১৫ টাকায় লেনদেন শুরু হয়েছে। আজ সোমবার লেনদেনের প্রথম দিনে এমনটা দেখা গেছে। দুপুর ১২ টা পর্যন্ত ৫০০ শেয়ার হাত বদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড: CRYSTALINS এবং কোম্পানি কোড : ২৫৭৪৯। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি) ৭৪১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়ার জন্য অনুষ্ঠিত লটারিতে বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে গত ১৫ ডিসেম্বর শেয়ার জমা করা হয়েছে। এরও আগে ৩ ডিসেম্বর কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। আর গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করার জন্য এই পরিমাণ অর্থ উত্তোলন করে কোম্পানিটি।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪.৪২ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com