|

Advertisement
×

১৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে দুই ব্যাংক

বৃহস্পতিবার, ১২ মে ২০২২   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

১৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে দুই ব্যাংক

১ হাজার ৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংক দুইটি হলো: পূবালী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে পূবালী ব্যাংক ১ হাজার কোটি টাকার এবং প্রিমিয়ার ব্যাংক ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পূবালী ব্যাংক ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে ব্যাংকের ব্যাসেল-ওওও এর অধিনে টায়ার-ওও শর্ত পূরণে এক হাজার কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।

আর প্রিমিয়ার ব্যাংক সাত বছর মেয়াদী নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকটি ব্যাসেল-ওওও এর অধিনে টায়ার-ওও এর শর্ত পূরণে প্রাইভেট প্লেসমেন্টের এই বন্ড ইস্যু করবে।

উভয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com