শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২৮২ কোটি টাকা ঋণ পেলো মেঘনা ইকোনোমিক জোন

মঙ্গলবার, ৩০ জুন ২০২০   প্রিন্ট   ৪৮৯ বার পঠিত

২৮২ কোটি টাকা ঋণ পেলো মেঘনা ইকোনোমিক জোন

বাংলাদেশ ব্যাংক নারায়ণগঞ্জে নির্মানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেড-কে ২৮২ কোটি ৫৬ লাখ টাকা ঋন দিয়েছে। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটিষষ প্রকল্পের আওতায় কাজ চলছে ইকোনোমিক জোনের।
সোমবার বাংলাদেশ ব্যাংকে থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে ইকোনোমিক জোন নির্মাণের জন্য মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেড-কে অর্থায়নের বিপরীতে প্রকল্পে অংশগ্রহণকারী ৬টি পিএফআই যথা ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর মাধ্যমে সিন্ডিকেশন প্রক্রিয়ায় ২৮২ লাখ ৫৬ কোটি টাকা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা হয়েছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) হতে লাইসেন্স প্রাপ্ত প্রাইভেট ইকোনোমিক জোনগুলোর মধ্যে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন লিমিটেডই প্রথম আইপিএফএফষষ প্রকল্প হতে দীর্ঘমেয়াদী ঋণ পেল।

Facebook Comments Box

Posted ১২:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com