সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২২০ বার পঠিত

২ কোম্পানির লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১০ অক্টোবর শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- সামিট পাওয়ার এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড : এ কাম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির বার্ষিক ২৫তম সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ৫ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ৮৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭২ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৩৪ টাকা ৪৫ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ২৮ টাকা ৯৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৯১ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৮ টাকা ৫৩ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৯৪ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৩ টাকা ২১ পয়সা।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড : এ কাম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ অক্টোবর ২০২২।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে যার সমন্বিত ইপিএস ছিলো ১ টাকা ১৪ পয়সা ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সা।

 

 

Facebook Comments Box
×

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com