|

Advertisement
×

২ ব্যাংকের শেয়ার লেনদেন শুরু

বুধবার, ০৮ মে ২০২৪   প্রিন্ট   ৩০৬ বার পঠিত

২ ব্যাংকের শেয়ার লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ২টি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।

শাহজালাল ইসলামী ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সা। আগের বছর যা ছিল ১৯ টাকা ৭২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।

মার্কেন্টাইল ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা। যা আগের বছর ছিল ২৭ টাকা ৮৮ পয়সা। আগের বছর যা ছিল ২৩ টাকা ৭১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com