অনলাইন ডেস্ক
বুধবার, ১৭ জুন ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে। সার্টিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।
বুধবার (১৭ জুন) ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবিদ হোসেন খান সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর উপমহাব্যবস্থাপক জিসান বিন মুবারক, সহকারী মহাব্যবস্থাপক কামরুন নাহারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
ব্রোকারেজ হাউজগুলোর পক্ষে সার্টিফিকেশন গ্রহণ করেন জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডের হেড অব আইটি লুবনা মাহমুদ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. রাজিব হাসান এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের সিইও ওয়ালিউল ইসলাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২০ সাল থেকে এপিআইভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালুর উদ্যোগ গ্রহণ করে।
এর পরিপ্রেক্ষিতে ৮৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার লক্ষ্যে ডিএসইতে আবেদন করে।
সার্টিফিকেশনপ্রাপ্ত তিনটি ব্রোকারেজ হাউজসহ এ পর্যন্ত মোট ৬১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
এর মধ্যে ৫৩টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন অর্জনের পর এপিআই সংযোগের মাধ্যমে সফলভাবে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।
Posted ০৮:১২ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com