সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   প্রিন্ট   ৩৩১ বার পঠিত

২২ কোম্পানির

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- ইউনিয়ন ইন্সুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এবং মাইডাস ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৩ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৩৯ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৭৯ পয়সা।

মাইডাস ফাইন্যান্স লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে লোকসান হয়েছে এক টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৬৯ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে এককভাবে লোকসান হয়েছিল ৩ টাকা ৭১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৪ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৬ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪২ পয়সা। ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৭৮ পয়সা।

 

Facebook Comments Box
×

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com