Ad
x

৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা আজ

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   প্রিন্ট   ১৫০ বার পঠিত

৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে । কোম্পানিগুলো হলো – মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এক্সিম ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি ও বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটির এজিএম আজ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২২ জুলাই।

ইসলামী ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : কোম্পানিটির এজিএম আজ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২৮ জুলাই।

এক্সিম ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি : কোম্পানিটির এজিএম আজ সকাল ১১ টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১০ জুলাই।

বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : কোম্পানিটির এজিএম আজ সকাল ১১ টা ৩০ মিনিটে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২১ জুলাই।

 

Facebook Comments Box

Posted ০৯:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com