|

Advertisement
×

৪ কোম্পানির লেনদেন শুরু

সোমবার, ৩০ মে ২০২২   প্রিন্ট   ৩৩৯ বার পঠিত

৪ কোম্পানির লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১ টাকা ৫২ পয়সা। আগামী ২৭ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ২৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১৬ শতাংশ স্টক। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৪ পয়সা।এটি কোম্পানিটির তালিকাভুক্তির পর সর্বোচ্চ সম্পদ মূল্য। আগামী ২০ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা। আলোচ্য সময়ে ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯১ পয়সা। আগামী ৪ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

 

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com