|

Advertisement
×

৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় স্ট্যান্ডার্ড ব্যাংক

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৩৪ বার পঠিত

৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পারপাচুয়াল বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বেসেল-৩ এর টায়ার-১ শর্ত পূরণ করে মূলধন শক্তিশালী ও ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে এ বন্ড ছাড়া হবে।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।

Facebook Comments Box

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com