নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ মে ২০২২ প্রিন্ট ৩২৯ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৫ মে স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ৮৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮০ পয়সা। আগামী ১৪ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮ পয়সা। আগামী ২৩ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এবি ব্যাংক লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৪৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৯ পয়সা। আগামী ৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৭ জুন ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৪ পয়সায়। আগের বছর ছিল ১৯ টাকা ৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ১২ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৮৭ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।ি সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ১৯ টাকা ৮ পয়সা ছিল।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ১১ পয়সা ছিল। আগামী ২০ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
Posted ১২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com