Ad
x

৯ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

৯ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর লভ্যাংশ ও ইপিএস সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি : কোম্পানিটির বোর্ড সভা ১২ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সোনালী লাইফ : কোম্পানিটির বোর্ড সভা ১২ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা ১২ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। এসকে ট্রিমস :কোম্পানিটির বোর্ড সভা ১৩ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। গ্রামীণফোন : কোম্পানিটির বোর্ড সভা ১৪ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রগতি লাইফ : প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। প্রাইম লাইফ : প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সেনা ইন্স্যুরেন্স পিএলসি : কোম্পানিটির বোর্ড সভা ১৫ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা ১৪ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

Facebook Comments Box

Posted ০৬:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com