Ad
x

লেনদেনের শীর্ষে ইস্টার্ণ হাউজিং

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৫ বার পঠিত

লেনদেনের শীর্ষে ইস্টার্ণ হাউজিং

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৩৯ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকার। ৩২ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-জেনেক্স ইনফেসিস , কর্ণফুলি ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, আইটিসি, মেঘনা ইন্স্যুরেন্স, বেক্সিমকো ও সান লাইফ ইন্স্যুরেন্স।

Facebook Comments Box

Posted ০৩:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com